শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গ্লোবাল টেলিভিশনে রিপোর্টারসহ ৪ পদে নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

গ্লোবাল টেলিভিশনে রিপোর্টারসহ ৪ পদে নিয়োগ
টেলিভিশন নিয়োগ বিজ্ঞপ্তি 2026

গ্লোবাল টেলিভিশন ৪ পদে সংবাদকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্সিকিউটিভ (মার্কেটিং), সিনিয়র রিপোর্টার (ইনভেস্টিগেশন), এক্সিকিউটিভ (এমসিআর অ্যান্ড ইনজেস্ট) এবং নিউজরুম এডিটর পদে এই নিয়োগ হবে।  প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে যোগ্য ও অভিজ্ঞ হতে হবে। আগ্রহীদের ই-মেইলে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: গ্লোবাল টিভি

১. পদের নাম:  সিনিয়র রিপোর্টার

বিভাগ: ইনভেস্টিগেশন

দায়িত্বসমূহ

জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে গবেষণা ও অনুসন্ধান করা।

অনুসন্ধানী, এক্সক্লুসিভ এবং বিশেষ প্রতিবেদন তৈরি করা।

সাক্ষাৎকার গ্রহণ এবং তথ্য যাচাই করা।

সাংবাদিকতার নির্ভুলতা ও সততা বজায় রাখা।

শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা, গণযোগাযোগ, মিডিয়া স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

২. পদের নাম: নিউজরুম এডিটর

দায়িত্বসমূহ

নির্ভুল এবং স্পষ্টভাবে সংবাদ এডিট করা।

হেডলাইন, ক্যাপশন এবং অন-স্ক্রিন টেক্সট লেখা ও এডিট করা।

সংবাদের সত্যতা যাচাই (ফ্যাক্ট-চেক) করা।

রিপোর্টার এবং নিউজ রুম টিমের সঙ্গে সমন্বয় করা।

শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা, গণযোগাযোগ, ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

৩. পদের নাম:  এক্সিকিউটিভ

বিভাগ: মার্কেটিং

দায়িত্বসমূহ

প্রচারমূলক এবং ডিজিটাল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা।

মার্কেটিং কপি, স্ক্রিপ্ট এবং প্রচারমূলক কনটেন্ট প্রস্তুত করা।

 এনগেজমেন্ট, সেলস এবং বাণিজ্যিক কার্যক্রম মনিটর করা।

ক্লায়েন্ট এবং বিজ্ঞাপন এজেন্সির সাথে সমন্বয় করা।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক

অন্যান্য যোগ্যতা

ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা।

 ভালো আন্তঃব্যক্তিগত ও সমন্বয় দক্ষতা।

 বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনার দক্ষতা বাধ্যতামূলক।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

৪. পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: এমসিআর অ্যান্ড ইনজেস্ট

দায়িত্বসমূহ

ট্রান্সমিশন, ফিড, প্লেলিস্ট এবং লাইভ সম্প্রচার মনিটর করা।

মিডিয়া কনটেন্ট গ্রহণ, স্থানান্তর এবং মান পরীক্ষা (কোয়ালিটি চেক) করা।

ট্রান্সমিশন লগ এবং রেকর্ড বজায় রাখা।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক

অভিজ্ঞতা: এমসিআর, ইনজেস্ট, প্লেআউট বা ব্রডকাস্ট অপারেশনে কমপক্ষে ২ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: জুনিয়র রাইটার নিয়োগ দেবে দীপ্ত টিভি

বয়সসীমা: উল্লেখ নেই

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [[email protected]]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

যোগাযোগের ঠিকানা: গ্লোব মাল্টিমিডিয়া লিমিটেড, হাউস: ১৮৯/এ, তেজগাঁও আই/এ, ঢাকা-১২০৮।

আবেদনের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর