চাকরি ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম
আকিজ প্লাস্টিকস সেলস অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ জেলায় মোট ৮০ জনকে নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আকিজ প্লাস্টিকস
পদের নাম: সেলস অফিসার
পদসংখ্যা: ৮০
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক
অন্যান্য যোগ্যতা: প্লাস্টিকের আসবাবপত্র, গৃহস্থালি পণ্য এবং খেলনা বিক্রয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই, থাকলে অগ্রাধিকার
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২২-৩২ বছর
আরও পড়ুন: আরএফএল গ্রুপে ম্যানেজার পদে চাকরি, পাবেন যেসব সুবিধা
কর্মস্থল: বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফরিদপুর, হবিগঞ্জ, খুলনা, কুড়িগ্রাম, মৌলভীবাজার, নোয়াখালী, রাজশাহী, রংপুর, সিলেট।
বেতন: প্রতিযোগিতামূলক
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, এলএফএ, কমিশন, ইনসেনটিভ, টিএ/ডিএ (ভ্রমণ ও দৈনিক ভাতা), কর্মী ও তার পরিবারের জন্য হাসপাতালে চিকিৎসার সুবিধা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১২ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ