আরএফএল গ্রুপ তাদের অপারেশন/প্রোডাকশন বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট/ ডেপুটি ম্যানেজার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই বিএসসি বা এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনাকাটার সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার
বিভাগ: অপারেশন/প্রোডাকশন
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/এমএসসি ইঞ্জিনিয়ারিং
অন্যান্য যোগ্যতা
প্ল্যান্ট পরিচালনায় দক্ষ হতে হবে।
উৎপাদন কার্যক্রম ও শিল্প-প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ২৬ বছর
আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাসেই প্রাণ গ্রুপে চাকরি
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনাকাটার সুবিধা
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ৬ অক্টোবর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




