Dhaka Mail Logo

চাকরি

ফ্রেশারদের চাকরি দেবে আজকের পত্রিকা, থাকছে যেসব সুবিধা

চাকরি ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ এএম

জাতীয় দৈনিক আজকের পত্রিকা তাদের অনলাইন বিভাগে সংবাদকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট টিমে এক্সিকিউটিভ বা জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এই পদে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতনের পাশাপাশি ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসবভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আজকের পত্রিকা

বিভাগ: ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট

ajker_patrika

পদের নাম: নির্বাহী বা জুনিয়র নির্বাহী

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সংবাদ প্রকাশ করা।

ই-পেপার প্রকাশের জন্য প্রস্তুত করা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদ, ভিডিও, ছবি বা কার্ড পোস্ট করা।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক

অন্যান্য যোগ্যতা

প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে।

ফটোশপ, ইলাস্ট্রেটর, কোয়ার্ক পেজ নিয়ে কাজের প্রাথমিক ধারণা থাকতে হবে।

সংবাদ পরিবেশন সম্পর্কে ও সংবাদপত্র ওয়েবসাইটের সঙ্গে প্রাসঙ্গিক খবরের বিষয়ে ধারণা থাকতে হবে।

অভিজ্ঞতা:  প্রয়োজন নেই, তবে  প্রার্থীর অনলাইন সংবাদপত্র/সংবাদ পোর্টাল, পত্রিকা/ম্যাগাজিনে ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল কনটেন্ট এডিটিং টুলসের বিষয়ে ধারণা ও সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: বৈশাখী টিভিতে চাকরি, আবেদন করতে পারবেন যারা

বেতন: আলোচনা সাপেক্ষে

সুযোগ-সুবিধা: ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসবভাতা

কর্মস্থল: বনশ্রী, ঢাকা

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [career@ajkerpatrika.com]

আবেদনের সময় অবশ্যই ই-মেইলে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: ২০ সেপ্টেম্বর ২০২৬

এএ