সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এইচএসসি পাসেই সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

এইচএসসি পাসেই সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2026

ঢাকা টুডে সংবাদ পাঠিকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা স্নাতক পাস হতে হবে। একইসঙ্গে তাকে শুদ্ধ ও সাবলীল বাংলা উচ্চারণ, সুন্দর বাচনভঙ্গি ও উপস্থাপনা দক্ষতার অধিকারী হতে হবে। আগ্রহীদের ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে হোয়াটসঅ্যাপ বা ই-মেইলে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ঢাকা টুডে

পদের নাম: সংবাদ পাঠিকা

793580728_1598537314956893_7631515072257081296_n

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক, এইচএসসি পাসেও আবেদনের সুযোগ রয়েছে

অন্যান্য যোগ্যতা

শুদ্ধ ও সাবলীল বাংলা উচ্চারণ।

সুন্দর বাচনভঙ্গি ও উপস্থাপনা দক্ষতা।

ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী হতে হবে।

দেশ-বিদেশের সাম্প্রতিক বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে।

সংবাদ পাঠ ও উপস্থাপনায় আগ্রহী হতে হবে।

অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে নতুনরাও আবেদন করতে পারবেন

প্রার্থীর ধরন: নারী

বয়সসীমা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: ৮ পদে ২০ সাংবাদিককে নিয়োগ দেবে দ্য নিউ নেশন

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: হোয়াটসঅ্যাপ বা ই-মেইল

হোয়াটসঅ্যাপ নম্বর: +৮৮০১৭০৭-০০৯৬৫৪

ই-মেইল ঠিকানা: [Email: [email protected]]

আবেদনের সময় ই-মেইলে সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সিভির সঙ্গে সদ্য তোলা ছবি এবং সংবাদ পাঠের ভিডিও বা পোর্টফোলিও সংযুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা: ১০ সেপ্টেম্বর ২০২৬

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর