Dhaka Mail Logo

চাকরি

ব্র্যাকে এরিয়া ম্যানেজার পদে চাকরি, থাকছে যেসব সুবিধা

চাকরি ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পিএম

ব্র্যাক এরিয়া ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতনের পাশাপাশি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

বিভাগ: রিসার্চ অ্যান্ড ফিল্ড অপারেশন্স (প্রজেক্ট স্টাফ)

পদের নাম: এরিয়া ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক

অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা
 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন: ব্র্যাক ব্যাংকে চাকরি, লাগবে যেসব যোগ্যতা

কর্মস্থল: শ্রীমঙ্গল, মৌলভীবাজার

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
 
আবেদনের সময়সীমা: ১২ সেপ্টেম্বর ২০২৬

এএ