ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হেড অব এসএএম-এসএমই পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ব্যবসা, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
বিভাগ: লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশন
পদের নাম: হেড অব এসএএম-এসএমই
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
অ্যাসেট ম্যানেজমেন্ট পোর্টফোলিও পরিচালনা, কার্যকর ঝুঁকি প্রশমন ও পুনরুদ্ধার নিশ্চিত করা।
খেলাপি এসএমই অ্যাকাউন্টগুলোর পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করে তা আদায়ে সমাধান তৈরি করা।
নিয়মিত বিশেষ সম্পদ পোর্টফোলিও মূল্যায়ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন উপস্থাপন করা।
আইনজীবী ও পরামর্শকদের সঙ্গে আলোচনা পরিচালনা করা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর, ব্যবসা, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫-২০ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
আরও পড়ুন: স্নাতক পাসেই ঢাকা ব্যাংকে চাকরি
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ৫ সেপ্টেম্বর
আবেদনের সময়সীমা: ১২ সেপ্টেম্বর
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




