Dhaka Mail Logo

চাকরি

৪ বিভাগে প্রতিনিধি নিয়োগ দেবে রাজধানী টিভি

চাকরি ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

রাজধানী টিভি চার বিভাগে প্রতিনিধি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মহানগর, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে যোগ্য ও অভিজ্ঞ হতে হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: রাজধানী টিভি

পদের নামসমূহ: মহানগর প্রতিনিধি, জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

rajdhani_

আবেদনের যোগ্যতা

সাংবাদিকতা ও সংবাদ সংগ্রহে আগ্রহী হতে হবে।

সংবাদ সংগ্রহ, লেখা ও ভিডিও সংবাদ তৈরির প্রাথমিক দক্ষতা থাকতে হবে।

স্মার্টফোন/ক্যামেরায় সংবাদ ও ভিডিও ধারণ সক্ষমতা থাকতে হবে।

দায়িত্বশীল, সৎ, সাহসী এবং নিরপেক্ষভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।

সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় পর্যায়ে যোগাযোগ ও পরিচিতি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন: প্রেজেন্টার নিয়োগ দেবে এশিয়ান টিভি

অভিজ্ঞতা: নতুনরাও আবেদন করতে পারবেন, তবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [career.rajdhanitv@gmail.com]

আবেদনের সময়সীমা: উল্লেখ নেই

এএ