এশিয়ান টিভি প্রেজেন্টার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিউজ প্রেজেন্টার ও প্রোগ্রাম প্রেজেন্টার পদে এই নিয়োগ হবে। প্রার্থীর বাচনভঙ্গি সুন্দর হতে হবে এবং তাকে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। আগ্রহীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে। ই-মেইলে সিভির সঙ্গে অবশ্যই সদ্য তোলা ছবি যুক্ত করতে হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: এশিয়ান টিভি
১. পদের নাম: নিউজ প্রেজেন্টার

দায়িত্বসমূহ
টেলিভিশন সংবাদের বুলেটিন পেশাদারিত্বের সঙ্গে উপস্থাপন করা।
সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনার জন্য স্ক্রিপ্ট পর্যালোচনা ও সংশোধন করা।
২. পদের নাম: প্রোগ্রাম প্রেজেন্টার
দায়িত্বসমূহ
পেশাদারিত্বের সঙ্গে অনুষ্ঠান উপস্থাপন করা।
লাইভ সম্প্রচার ও বিশেষ আয়োজনে উপস্থাপনা পরিচালনা করা।
পদসংখ্যা: নির্ধারিত নয়
আবেদনের যোগ্যতা
প্রমিত বাংলা উচ্চারণ জানতে হবে।
সুন্দর বাচনভঙ্গি ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে।
আরও পড়ুন: মাল্টিমিডিয়া বিভাগে সাংবাদিক নিয়োগ দেবে এনপিবি নিউজ
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [[email protected]]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ১০ সেপ্টেম্বর ২০২৬
এএ




