Dhaka Mail Logo

চাকরি

ফ্রেশারদের চাকরি দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

চাকরি ডেস্ক

৩০ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। এই পদে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড

বিভাগের নাম: স্টোর, ক্যাটারিং

পদের নাম: এক্সিকিউটিভ

পদসংখ্যা:

দায়িত্বসমূহ

কাঁচামাল, সুরক্ষা সামগ্রী, স্টেশনারি, ওষুধসহ সব ধরনের পণ্য গ্রহণ করা।

সকল পণ্যের মান ও পরিমাণ নিশ্চিত করা।

প্রয়োজন অনুযায়ী জরুরি ক্রয়ের ব্যবস্থা করা।

স্টোরে পণ্য সাজিয়ে রাখা এবং রক্ষণাবেক্ষণ করা।

ভেন্ডর বা পণ্য সরবরাহকারীদের সঙ্গে সমন্বয় করা।

ট্যালি সফটওয়্যারে ইনভেন্টরি বা মজুদ রেকর্ড বজায় রাখা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা: ১-২ বছর, তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: পুরুষ

আরও পড়ুন: নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি, আবেদনযোগ্য এইচএসসি পরীক্ষার্থীরাও

বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে

কর্মস্থল: উত্তরা, ঢাকা

আবেদন যেভাবে: অনলাইনে

আবেদন শুরু: ২৯ আগস্ট ২০২৬

আবেদনের সময়সীমা: ৫ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ