রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি, আবেদনযোগ্য এইচএসসি পরীক্ষার্থীরাও

চাকরি ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১১:০৭ এএম

শেয়ার করুন:

নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি, আবেদনযোগ্য এইচএসসি পরীক্ষার্থীরাও
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2026

বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৭বি ব্যাচে এ নিয়োগ হবে। ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। ৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

পদের নাম: অফিসার ক্যাডেট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস

প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগের হতে হবে। 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার যেকোনো একটিতে জিপিএ ৫, অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। 

উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে।

‘এ’লেভেলের জন্য ন্যূনতম ১টিতে ‘এ’ গ্রেড, ২টি বিষয়ে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে এ+ প্রাপ্ত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত আইএসএসবিতে যোগদানের সুযোগ রয়েছে।

শারীরিক যোগ্যতা

পুরুষ

উচ্চতা: ১৬২.৫ সে. মি. (৫'-৪")

ওজন: ৫০ কেজি

নারী

উচ্চতা: ১৫৫ সে. মি. (৫'-১")

ওজন: ৪৬ কেজি

বয়সসীমা: ১৬-২১ বছর (১ জুলাই ২০২৭ তারিখে), সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-২৩ বছর।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

বেতন ও ভাতা: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী

আবেদন যেভাবে: অনলাইন 

আরও পড়ুন: বিআরটিসিতে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০,০০০

আবেদন ফি: ১০০০ টাকা

আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট থেকে ০৬ নভেম্বর ২০২৬

আবেদনের অযোগ্যতা

সেনা, নৌ ও বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত কিংবা অপসারিত হলে।

আইএসএসবি কর্তৃক দুইবর স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত হলে। তবে একবার স্ক্রিন্ড আউট/একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

সেনা, নৌ ও বিমানবাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে।

যেকোনো বিচারালয় থেকে দণ্ডপ্রাপ্ত হলে।

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর