Dhaka Mail Logo

চাকরি

সরাসরি সাক্ষাতে চাকরি দেবে আশা, বেতন ৫০,০০০

চাকরি ডেস্ক

২৭ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম

আশা তাদের ইন্টিগ্রেটেড হেলথ সেন্টারে মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েট এবং ইউএসজিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স থাকতে হবে। আগ্রহীদের সরাসরি আবেদন করতে হবে। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আশা

পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েট এবং ইউএসজিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী হতে হবে।

স্ব-উদ্যোগী এবং সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।

এনজিও ক্লিনিকে প্রাইমারি হেলথ কেয়ার প্রদানের অভিজ্ঞতাসম্পন্ন।

এমএস অফিস ও আউটলুক ব্রাউজিংয়ে পারদর্শী।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন: উল্লেখ নেই

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

আরও পড়ুন: ব্র্যাকে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও বিমা সুবিধা

বেতন: ৫০,০০০ টাকা

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: নেত্রকোনা

আবেদন যেভাবে: সরাসরি

আবেদনের ঠিকানা: আশা সেন্ট্রাল অফিস, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।

আবেদনের সময়সীমা:  ৩০ আগস্ট ২০২৬

আগ্রহীদের নির্ধারিত তারিখের মধ্যে সকাল ১০টা-দুপুর ১২:৩০টা অথবা দুপুর ২:৩০ টা-বিকাল ৩:৩০ টায় কভার লেটার, সিভি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপিসহ সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ