ব্র্যাক তাদের অর্থ ও হিসাব বিভাগে শাখা হিসাব কর্মকর্তা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই ব্যবসায় বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ২ থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও উৎসব ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
বিভাগ: অর্থ ও হিসাব

পদের নাম: শাখা হিসাব কর্মকর্তা
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
দৈনিক নগদ ও ব্যাংক লেনদেন যাচাই, নির্ধারিত সময়ে সেগুলো সিস্টেমে এন্ট্রি এবং সংশ্লিষ্ট আর্থিক রেকর্ড সংরক্ষণ করা।
বিভিন্ন কার্যক্রমের আর্থিক চাহিদা সংগ্রহ ও সমন্বয় করা
সাপ্তাহিক আর্থিক চাহিদা প্রতিবেদন প্রস্তুত ও সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়ে পাঠানো।
প্রতিষ্ঠানের ক্রয়নীতি ও নির্দেশনা অনুযায়ী স্থানীয়ভাবে পণ্য ও সেবা ক্রয় করা এবং সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণ করা।
স্থায়ী সম্পদের হিসাব ও রেকর্ড নিয়মিত হালনাগাদ রাখা এবং অভ্যন্তরীণ ও বহিঃ নিরীক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা করা।
সকল ধরনের রেজিস্টার ও ফাইল নিয়মিত হালনাগাদ ও সংরক্ষণ করা
অর্থ ও হিসাব সংক্রান্ত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় বিভাগে স্নাতক/সমমানের ডিগ্রি, সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ২ থাকতে হবে।
অভিজ্ঞতা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: ফ্রেশারদের চাকরি দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন, বেতন ১৮,০০০
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়
বেতন: সংস্থার নীতিমালা অনুযায়ী
অন্যান্য সুবিধা: উৎসব ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমাসহ অন্যান্য সুবিধা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২৯ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




