Dhaka Mail Logo

চাকরি

ওয়ালটন প্লাজায় ২০০ জনের চাকরি, লাগবে স্নাতক ডিগ্রি

চাকরি ডেস্ক

২৭ আগস্ট ২০২৬, ১০:২১ এএম

ওয়ালটন প্লাজা ডেপুটি ম্যানেজার (শোরুম) পদে ২০০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই বিবিএ বা বিএসসি ডিগ্রিধারী হতে হবে। এই পদে ২৪ থেকে ৩০ বছর বয়সী নারী-পুরুষ আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন প্লাজা

পদের নাম: ডেপুটি ম্যানেজার (শোরুম)

পদসংখ্যা: ২০০

দায়িত্বসমূহ

দৈনিক বিক্রি, বাকি আদায়, স্টক পরিস্থিতি এবং কর্মীদের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করা।

পণ্যের সঠিক প্রদর্শন, মূল্য নির্ধারণ, পরিচ্ছন্নতা, ব্র্যান্ডিং এবং শোরুমের উপস্থাপনা নিশ্চিত করা।

গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া এবং অভিযোগ সমাধানে সহায়তা করা।

দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পারফরম্যান্স রিপোর্ট তৈরি এবং জমা দেওয়া।

প্লাজা ম্যানেজারের অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব পালন করা।

সেলস, ক্রেডিট, এইচআর, সাপ্লাই চেইন এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয় করা।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/বিএসসি

অন্যান্য যোগ্যতা: শোরুমের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ২৪-৩০ বছর 

আরও পড়ুন: ৪ বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ দেবে আকিজ-মনোয়ারা স্কুল অ্যান্ড কলেজ

কর্মস্থল: যেকোনো স্থান

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১০ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ