বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

৪ বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ দেবে আকিজ-মনোয়ারা স্কুল অ্যান্ড কলেজ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

৪ বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ দেবে আকিজ-মনোয়ারা স্কুল অ্যান্ড কলেজ
সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 2026

আকিজ ভেঞ্চার গ্রুপের প্রতিষ্ঠান আকিজ-মনোয়ারা স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক পদে নিয়োগ দেবে। বাংলা, ইংরেজি, গণিত ও শারীরিক শিক্ষা বিভাগে এই নিয়োগ হবে। প্রার্থীকে গ্রুপ অব কোম্পানিজ এবং স্কুল বিজনেস এরিয়ায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, প্রফিট শেয়ার, গ্র্যাচুইটি, ইন্সুরেন্স, বার্ষিক বেতন পর্যালোচনা, ২টি উৎসব বোনাসসহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করুন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আকিজ-মনোয়ারা স্কুল অ্যান্ড কলেজ

বিভাগ: বাংলা, ইংরেজি, গণিত ও শারীরিক শিক্ষা

পদের নাম: সহকারী শিক্ষক

পদসংখ্যা: নির্দিষ্ট নয়

দায়িত্বসমূহ

সিলেবাস ও একাডেমিক নির্দেশিকা অনুযায়ী ক্লাস পরিচালনা করা।

পাঠ পরিকল্পনা ও পাঠদান উপকরণ তৈরি করা।

কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক দৈনিক কর্মসূচি বাস্তবায়ন করা।

শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া ও উৎসাহিত করা।

একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করা।

শিক্ষাগত যোগ্যতা

ইংরেজির জন্য বি.এ (সম্মান) ও এম.এ (ইংরেজি)।

গণিতের জন্য বিএসসি (সম্মান) ও এমএসসি (গণিত)।

শারীরিক শিক্ষার জন্য বিএসসি (সম্মান)।

আরও পড়ুন: বিকাশে চাকরি, লাগবে যেসব যোগ্যতা

এমএসসি (শারীরিক শিক্ষা ও স্পোর্টস সায়েন্স)।

বাংলার জন্য বি.এ (সম্মান) ও এম.এ (বাংলা)।

অন্যান্য যোগ্যতা: গ্রুপ অব কোম্পানিজ এবং স্কুল বিজনেস এরিয়ায় কাজের ভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ৩-৭ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ৩০-৪৫ বছর

আরও পড়ুন: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, লাগবে স্নাতক

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

কর্মস্থল: ধামরাই, ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, প্রফিট শেয়ার, গ্র্যাচুইটি, ইন্সুরেন্স, বার্ষিক বেতন পর্যালোচনা, ২টি উৎসব বোনাসসহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ২৫ আগস্ট ২০২৬

আবেদনের সময়সীমা: ৫ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর