Dhaka Mail Logo

চাকরি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ পদে চাকরি

চাকরি ডেস্ক

২২ আগস্ট ২০২৬, ০৫:৩৬ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পদের নাম: সহকারী প্রসিকিউটর

পদসংখ্যা: ৪১

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা

গ্রেড: ১১তম

শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে।

আবেদন যেভাবে: অনলাইন

আরও পড়ুন: ‘কাজ নেই সম্মানী নেই’ ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, বয়সসীমা ৬২

আবেদন ফি

সাধারণ প্রার্থীদের জন্য মোট ১৬৮ টাকা।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য মোট ৫৬ টাকা।

আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬, সকাল ১০টা

আবেদনের সময়সীমা: ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫টা

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ