বাংলাদেশ ব্যাংক খণ্ডকালীন ‘চিকিৎসক’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘কাজ নেই সম্মানী নেই’ ভিত্তিতে এই নিয়োগ হবে। আগ্রহীদের ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনের আহ্বান জানানো হয়েছে। সরাসরি, ডাকযোগে বা ই-মেইলে আবেদন করা যাবে।
পদের নাম ও বিবরণ
পদের নাম: চিকিৎসক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এমবিবিএস
অন্যান্য যোগ্যতা
বিএমডিসি কর্তৃক মেডিক্যাল প্র্যাকটিশনার হিসেবে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
চাকরির ধরন: খণ্ডকালীন
চুক্তির মেয়াদ: অনির্দিষ্ট, এ নিয়োগ যেকোনো পক্ষের ১৫ দিনের নোটিশে বা ১৫ দিনের সম্মানীর সমপরিমাণ অর্থ প্রদান বা সমর্পণ সাপেক্ষে বাতিল করা যাবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: ফ্রেশারদের চাকরি দেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ
বয়স: সর্বোচ্চ ৬২ বছর, ১৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে
বেতন ও ভাতা: দৈনিক ২,৬০০ টাকা।
আবেদন যেভাবে: সরাসরি, ডাকযোগে বা ই-মেইলে
আবেদনের ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১. বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০
ই–মেইল: [email protected]
আবেদনের সময়সীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬
এএ




