Dhaka Mail Logo

চাকরি

ফ্রিতে ৮টি প্রশিক্ষণ কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে সিসিপ-বাক্কো

চাকরি ডেস্ক

২২ আগস্ট ২০২৬, ০১:৩১ পিএম

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে আইসিটি, বিপিও, আইটিইএস ও এআই খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ)। শতভাগ সরকারি খরচে ৮টি প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। প্রার্থীদের যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। তবে শুধু অ্যাকাউন্টেন্সি সার্ভিসেস-আউটসোর্সিং কোর্সের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রশিক্ষণের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ)

প্রশিক্ষণের নামসমূহ

778034237_122125028349389634_3631654510078536525_n_(1)

১. অ্যাকাউন্টিং সার্ভিসেস – আউটসোর্সিং

২. অ্যাডভান্সড ইমেজ প্রসেসিং অ্যান্ড টেকনিক

৩. এআই ড্রাইভেন ফ্রিল্যান্সারস

৪. ডিজিটাল বিজনেস অপারেশনস

৫. সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড কনটেন্ট মডারেশন

৬. গ্লোবাল ভার্চুয়াল সাপোর্ট

৭. অমনিচ্যানেলস সিএক্স এবং 

৮. এআই ইন বিপিও অপারেশনস

আরও পড়ুন: ৩ কোর্সে নারীদের ফ্রি প্রশিক্ষণ, রয়েছে ভাতাও

আসনসংখ্যা: নির্দিষ্ট নয়, তবে সীমিত

প্রশিক্ষণের মেয়াদ: ২ মাস (২২০ ঘণ্টা)

ক্লাসের সময়সূচি: সপ্তাহে ৫ দিন, প্রতিদিন ৫ ঘণ্টা ক্লাস

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক বা ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি, তবে শুধু অ্যাকাউন্টেন্সি সার্ভিসেস-আউটসোর্সিং কোর্সের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে। 

কোর্স ফি: শতভাগ সরকারি খরচ

আরও পড়ুন: টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ২০-৪০ বছর

অন্যান্য সুবিধা: সনদপত্র প্রদান, কর্মসংস্থানে সহায়তা এবং ৮০ শতাংশ উপস্থিতির ভিত্তিতে যাতায়াত ও আপ্যায়ন ভাতা।

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই

আবেদন করতে ও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

এএ