Dhaka Mail Logo

চাকরি

ব্র্যাকে জেলা সমন্বয়ক পদে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি

চাকরি ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম

ব্র্যাক জেলা সমন্বয়ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে প্রার্থীকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: জেলা সমন্বয়ক

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা

জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করার দক্ষতা।

সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার সক্ষমতা।

ইংরেজি ও বাংলায় সাবলীল যোগাযোগ এবং প্রতিবেদন লেখার দক্ষতা।

আরও পড়ুন: ৯ বিভাগে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ব্র্যাক, মাসে ভাতা ৮০০০

মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর

দায়িত্বসমূহ

জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা।

তথ্য অধিকার আইন অনুযায়ী দায়িত্ব পালন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নেতৃত্ব দেওয়া।

আরও পড়ুন: ব্র্যাকে রিজিওনাল ম্যানেজার পদে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা

অফিস প্রশাসন, অডিট এবং নীতিমালা অনুসরণ নিশ্চিত করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার সুবিধা এবং ডে কেয়ার সুবিধাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন: ব্র্যাক ডেইরিতে চাকরি, পাবেন যেসব সুবিধা

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ১৩ আগস্ট ২০২৬

আবেদনের সময়সীমা: ২৩ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ