রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্র্যাকে রিজিওনাল ম্যানেজার পদে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১১:৪০ এএম

শেয়ার করুন:

ব্র্যাকে রিজিওনাল ম্যানেজার পদে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা
ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি 2026, রিজিওনাল ম্যানেজার পদ

ব্র্যাকে তাদের ক্লাইমেট এনভায়রনমেন্টাল অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। টেকনিক্যাল বিভাগের রিজিওনাল ম্যানেজার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। কৃষি বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

প্রোগাম: ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রাম

বিভাগ: টেকনিক্যাল

পদের নাম: রিজিওনাল ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর, কৃষি, মৃত্তিকা বিজ্ঞান, ভূগোল, পরিবেশ, পরিবেশবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে

অন্যান্য যোগ্যতা

কর্মসূচি ও প্রকল্প ব্যবস্থাপনা, পরিকল্পনা, বাজেট, বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়নে দক্ষ হতে হবে।

পরিকল্পনা, সমন্বয়, বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

জটিল কর্মপরিবেশে মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর, কৃষি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

দায়িত্বসমূহ

নির্ধারিত জলবায়ু ঝুঁকিপ্রবণ অঞ্চলে রিজিওনাল অ্যাডাপটেশন ক্লিনিকের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও তদারকি করা।

আরও পড়ুন: ৯ বিভাগে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ব্র্যাক, মাসে ভাতা ৮০০০

আঞ্চলিক পরিকল্পনা, বার্ষিক কর্মপরিকল্পনা, বাস্তবায়ন সময়সূচি, ক্রয় পরিকল্পনা ও বাজেট তদারকি করা।

মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ, কর্মদক্ষতা পর্যালোচনা, তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরির ব্যবস্থা করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে

কর্মস্থল: কলাপাড়া, পটুয়াখালী; বটিয়াঘাটা, খুলনা; মোড়েলগঞ্জ, বাগেরহাট; দিরাই, সুনামগঞ্জ; দেওয়ানগঞ্জ, জামালপুর; সাপাহার, নওগাঁ; রাঙামাটি ও দিনাজপুর অথবা বাংলাদেশের যেকোনো স্থান

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ১১ আগস্ট ২০২৬

আবেদনের সময়সীমা: ১৮ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর