চাকরি ডেস্ক
১৬ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম
বিশ্ব খাদ্য কর্মসূচি হিউম্যান রিসোর্সেস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে শুধু বাংলাদেশিদের নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই মানবসম্পদ ব্যবস্থাপনা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ব্যবসায় প্রশাসন, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও ছুটি ও চিকিৎসা বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বিশ্ব খাদ্য কর্মসূচি
বিভাগ: মানবসম্পদ
পদের নাম: হিউম্যান রিসোর্সেস অফিসার
পদসংখ্যা: ১
চাকরির ধরন: ফুল টাইম, চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা: মানবসম্পদ ব্যবস্থাপনা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ব্যবসায় প্রশাসন, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
মানবসম্পদ ব্যবস্থাপনা, নীতি, প্রক্রিয়া ও তথ্য বিশ্লেষণ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বিভিন্ন ব্যক্তির সঙ্গে কাজ করার জন্য ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর, এর মধ্যে মানবসম্পদ বিভাগে ব্যবস্থাপনাগত বা তত্ত্বাবধায়ক পর্যায়ে কমপক্ষে ৩ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া, স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
দায়িত্বসমূহ
মানবসম্পদসংক্রান্ত কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নে সহায়তা করা।
আরও পড়ুন: ব্র্যাকে রিজিওনাল ম্যানেজার পদে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা
কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া এবং প্রতিষ্ঠানের নীতি ও প্রক্রিয়া বাস্তবায়নে সহায়তা করা।
কর্মীদের চুক্তি, সুযোগ-সুবিধা ও চাকরির শর্ত ব্যবস্থাপনায় সহায়তা করা।
প্রার্থীর ধরন: বাংলাদেশি নাগরিক
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
অন্যান্য সুবিধা: ছুটি ও চিকিৎসা বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২৩ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ