১৪ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। টেকনিক্যাল ট্রেডে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়া, সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের এসএমএস ও অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
বিভাগ: টেকনিক্যাল ট্রেড

পদের নাম: সৈনিক
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: সরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অন্যান্য যোগ্যতা
বয়স ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৭ এবং সর্বোচ্চ ২৩ বছর হতে হবে।
প্রার্থীর ন্যূনতম উচ্চতা ১ দশমিক ৬৫ মিটার বা ৫ ফুট ৫ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১ দশমিক ৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি।
ওজন উচ্চতা অনুযায়ী নির্ধারিত হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম শূন্য দশমিক ৭৬ মিটার এবং প্রসারিত অবস্থায় শূন্য দশমিক ৮১ মিটার হতে হবে।
প্রার্থীকে ন্যূনতম ৩৫ মিটার সাঁতার জানতে হবে।
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে।
প্রার্থীর ধরন: পুরুষ
আরও পড়ুন: আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, ফ্রেশারদের সুযোগ
বয়সসীমা: ১৭-২৩ বছর (১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে)
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: বাংলাদেশ সেনাবাহিনী
আবেদন যেভাবে: এসএমএস ও অনলাইন
আবেদন ফি: ৩০০ টাকা
আবেদন শুরু: ১৫ আগস্ট ২০২৬
আবেদনের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ