বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএআইইউএসটি) শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে লেকচারার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রিধারী হতে হবে। এই পদে ফ্রেশাররাও আবেদনন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএআইইউএসটি)
বিভাগ: সিভিল ইঞ্জিনিয়ারিং
পদের নাম: লেকচারার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা
শিক্ষাজীবনের সব পর্যায়ে কমপক্ষে ৩টি প্রথম শ্রেণি/বিভাগ/এ গ্রেড থাকতে হবে।
স্নাতক পর্যায়ে ফলাফল সিজিপিএ ৪ এরমধ্যে কমপক্ষে ৩ দশমিক ৫ হতে হবে।
এমফিল বা পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
হাইড্রোলজি অ্যান্ড ইরিগেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, ফ্লুইড মেকানিক্স, ওপেন চ্যানেল ফ্লোসহ সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: উল্লেখ নেই
দায়িত্বসমূহ
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ে স্নাতক পর্যায়ের কোর্স পরিচালনা করা।
হাইড্রোলজি অ্যান্ড ইরিগেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, ফ্লুইড মেকানিক্স ও ওপেন চ্যানেল ফ্লো বিষয়ে বিশেষায়িত কোর্স পরিচালনা করা।
আরও পড়ুন: ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, লাগবে অভিজ্ঞতা
বিভাগের শিক্ষাক্রম পর্যালোচনা ও উন্নয়নে সহায়তা করা।
শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শেখার চাহিদা অনুযায়ী শিক্ষাদান পদ্ধতি উন্নয়নে সহায়তা করা।
বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের মূল্যায়ন ও ফলাফল সম্পর্কে মতামত প্রদান করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
গ্রেড: ৯
কর্মস্থল: বিএআইইউএসটি, কুমিল্লা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন ফি: ৫০০ টাকা
আবেদনের সময়সীমা: ৩১ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




