Dhaka Mail Logo

চাকরি

কনটেন্ট রাইটিংয়ে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১২০০০

চাকরি ডেস্ক

১৪ আগস্ট ২০২৬, ০৪:২৪ পিএম

অ্যাপল গ্যাজেটসের সিস্টার কনসার্ন নেক্সটল্যাব কনটেন্ট রাইটিং ইন্টার্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই ইংরেজি, মার্কেটিং, বিজনেস, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। নির্বাচিতরা ইন্টার্নশিপ শেষে সনদ, অভিজ্ঞ কনটেন্ট পেশাজীবীদের কাছ থেকে প্রশিক্ষণ, বড় পরিসরের ই-কমার্স প্রকল্পে কাজের সুযোগ, পেশাগত পরামর্শ ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ পাবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: নেক্সটল্যাব, সিস্টার কনসার্ন অব অ্যাপল গ্যাজেটস

বিভাগ: কনটেন্ট টিম, ডিজিটাল মার্কেটিং

740521714_998074513127181_4068140340551788218_n

পদের নাম: এসইও কনটেন্ট রাইটিং ইন্টার্ন

পদসংখ্যা:

চাকরির ধরন: ইন্টার্নশিপ, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি, মার্কেটিং, বিজনেস, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি, শেষ বর্ষের শিক্ষার্থী

অন্যান্য যোগ্যতা

ইংরেজিতে ভাষা ও ব্যাকরণে দক্ষতা থাকতে হবে।

এসইওর মৌলিক ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

গবেষণা ও বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে।

দ্রুত শেখার এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

যোগাযোগ ও দলগত কাজে দক্ষতা থাকতে হবে।

দায়িত্বসমূহ

এসইও উপযোগী পণ্যের বিবরণ ও ওয়েব কনটেন্ট লেখা।

আরও পড়ুন: গণস্বাস্থ্যে প্যারামেডিক কোর্সে ভর্তি, প্রশিক্ষণকালীন মাসিক ভাতা ৮০০০

পণ্য সম্পর্কে গবেষণা করে সঠিক তথ্য ও বৈশিষ্ট্য প্রস্তুত করা।

এসইওর নিয়ম অনুসরণ করে কনটেন্ট উন্নত করা।

এসইও ও কনটেন্ট টিমের সঙ্গে সমন্বয় করে দৈনিক কাজের লক্ষ্যমাত্রা পূরণ করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: ১২,০০০ টাকা

অন্যান্য সুবিধা: ইন্টার্নশিপ শেষে সনদ, অভিজ্ঞ কনটেন্ট পেশাজীবীদের কাছ থেকে প্রশিক্ষণ, বড় পরিসরের ই-কমার্স প্রকল্পে কাজের সুযোগ, পেশাগত পরামর্শ ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ।

কর্মস্থল: পান্থপথ, ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ