বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

গণস্বাস্থ্যে প্যারামেডিক কোর্সে ভর্তি, প্রশিক্ষণকালীন মাসিক ভাতা ৮০০০

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম

শেয়ার করুন:

গণস্বাস্থ্যে প্যারামেডিক কোর্সে ভর্তি, প্রশিক্ষণকালীন মাসিক ভাতা ৮০০০
গণস্বাস্থ্যে প্যারামেডিক কোর্সে ভর্তি, প্রশিক্ষণকালীন মাসিক ভাতা ৮০০০

স্বাস্থ্যসেবাকে যারা পেশা হিসেবে বেছে নিতে চান তাদের জন্য দারুণ সুযোগ এনেছে গণস্বাস্থ্য কেন্দ্র।  প্যারামেডিক কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রশিক্ষণ চলাকালীন ৮ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এছাড়া, প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান ও উচ্চতর শিক্ষার সুযোগ রয়েছে। আগ্রহীদের অবশ্যই এসএসসি পাস হতে হবে। ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য কেন্দ্র

প্রশিক্ষণের নাম: প্যারামেডিক কোর্স

765228519_1365160231831652_1254707763092756373_n

আসন সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ, বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

অন্যান্য যোগ্যতা

সাইকেল ও মোটরসাইকেল চালানো জানতে হবে। না জানলে শিখতে হবে।

সাঁতার জানা থাকতে হবে। না জানলে শিখতে হবে।

৪ মাস বেসিক প্রশিক্ষণের শেষে বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

ধূমপান, পান-জর্দা সেবন বা অন্য যেকোনো নেশাজাতীয় দ্রব্যে আসক্তদের আবেদন করার প্রয়োজন নেই।

দায়িত্বসমূহ

নির্ধারিত ৪ মাস বেসিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা।

প্রশিক্ষণের নিয়মাবলী ও নির্দেশিকা কঠোরভাবে মেনে চলা।

আরও পড়ুন: এইচএসসি পাসেই আড়ংয়ে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমে দক্ষতা অর্জন করা।

প্রাতিষ্ঠানিক ও মাঠপর্যায়ে অর্পিত দায়িত্ব পালন করা।

প্রশিক্ষণের পর নির্ধারিত এলাকায় সেবা প্রদানে প্রস্তুত থাকা।

প্রশিক্ষণকালীন মাসিক ভাতা: ৮,০০০ টাকা

অন্যান্য সুবিধা

বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস হলে ভবিষ্যতে উচ্চতর প্রশিক্ষণ ও গণবিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে।

বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস হলে ডিপ্লোমা করার সুযোগ রয়েছে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: সাভার, ঢাকা, প্রশিক্ষণ শেষে দেশের যেকোনো এলাকা

আরও পড়ুন: এইচএসসি পাসেই ট্রেইনি ফার্স্ট অফিসার পদে চাকরি দেবে এয়ার অ্যাস্ট্রা

আবেদন যেভাবে: ডাকযোগে বা সরাসরি

ঠিকানা: পরিচালক, স্বাস্থ্য প্রশিক্ষণ, গণস্বাস্থ্য কেন্দ্র, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৮৮

যোগাযোগের ঠিকানা: স্বাস্থ্য প্রশিক্ষণ বিভাগ, গণস্বাস্থ্য কেন্দ্র, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৮৮। 

ফোন: ০১৭৫১৪৪৩১১২, ০১৭২২৪৪৩৬৮৩।

আবেদনের সময়সীমা: ৩১ আগস্ট ২০২৬

নির্দেশনা

৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (মেয়েদের ক্ষেত্রে হিজাব, বোরকা ছাড়া), শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ গণস্বাস্থ্য স্বাস্থ্য প্রশিক্ষণ বিভাগের হিসাব শাখায় জমা দিয়ে রশিদসহ আবেদনপত্র পাঠাতে হবে।

প্রার্থীদের লিখিত ও মৌখিক ভর্তি পরীক্ষা আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রশিক্ষণ বিভাগে অনুষ্ঠিত হবে।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর