Dhaka Mail Logo

চাকরি

ব্র্যাকে ম্যানেজার পদে চাকরি, পাবেন বিমা, ডে কেয়ারসহ যত সুবিধা

চাকরি ডেস্ক

১৪ আগস্ট ২০২৬, ০১:৪৮ পিএম

ব্র্যাক তাদের প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে ম্যানেজার,পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রোড সেফটি প্রোগ্রামের আওতায় এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের উৎসব বোনাস, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার সুবিধা, ডে কেয়ার সুবিধা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

বিভাগ: রোড সেফটি প্রোগ্রাম

পদের নাম: ম্যানেজার, প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর

সোশ্যাল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক পলিসি, বিবিএ, বি-এসসি ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস বা ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা

প্রোগ্রাম ডেভেলপমেন্ট, রিসোর্স মোবিলাইজেশন ও বিজনেস ডেভেলপমেন্টের নীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

প্রকল্প পরিকল্পনা, বাজেট, আর্থিক ব্যবস্থাপনা, প্রস্তাব ও কনসেপ্ট নোট তৈরিতে দক্ষ হতে হবে।

মনিটরিং, তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি, অংশীদারদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক ব্যবস্থাপনায় দক্ষতা। 

মাইক্রোসফট অফিস সফটওয়্যার, বিশেষ করে এক্সেল ও পাওয়ারপয়েন্ট এবং সিআরএম প্ল্যাটফর্ম ব্যবহারে অভিজ্ঞ।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

দায়িত্বসমূহ

দাতা, অংশীদার ও বাজার গবেষণার মাধ্যমে প্রোগ্রাম সম্প্রসারণের সুযোগ চিহ্নিত করা।

আরও পড়ুন: স্নাতক পাসেই বিকাশে চাকরি, লাগবে যেসব যোগ্যতা

প্রোগ্রাম ডিজাইন, কনসেপ্ট নোট, প্রজেক্ট প্রপোজাল, যৌক্তিক কাঠামো ও বাজেট তৈরিতে নেতৃত্ব দেওয়া।

রোড সেফটি প্রোগ্রামের গ্রান্ট ম্যানেজমেন্ট, বাস্তবায়ন অগ্রগতি ও দাতা প্রতিষ্ঠানের শর্তপূরণ নিশ্চিত করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার সুবিধা, ডে কেয়ার সুবিধা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

কর্মস্থল: হেড অফিস

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২২ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ