বিকাশ লিমিটেড তাদের প্লাটফর্ম ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সিএসই ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
পদের নাম: ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার
বিভাগ: প্লাটফর্ম ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সিএসই।
আরও পড়ুন: আড়ংয়ে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন সুবিধাবঞ্চিতরাও
অন্যান্য যোগ্যতা: ইউনিক্স/লিনাক্স অপারেটিং সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাবলশুটিং এবং পারফরম্যান্স বিশ্লেষণে দক্ষ হতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২-৫ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২০ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




