চাকরি ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম
বিডিজবস ডটকম লিমিটেড এক্সিকিউটিভ, করপোরেট সেলস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই বিবিএ বা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে মাঠ পর্যায়ে কাজ করার এবং ঘন ঘন ক্লায়েন্ট ভিজিটে আগ্রহী হতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বিডিজবস ডটকম লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ-করপোরেট সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ অথবা এমবিএ
অন্যান্য যোগ্যতা
করপোরেট, সেলস ও মার্কেটিং, করপোরেট মার্কেটিং, করপোরেট সেলস, বিটুবি এবং বিটুসি সেলস ও মার্কেটিং এবং বিটুবি সেলসের দক্ষতা থাকতে হবে।
বিটুবি করপোরেট সেলস ও জব প্ল্যাটফর্মে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
ঢাকা শহরের স্থায়ী বাসিন্দা হতে হবে।
ফিল্ড ভিজিট বা ঘন ঘন ক্লায়েন্ট ভিজিটে আগ্রহী হতে হবে।
অভিজ্ঞতা: সর্বোচ্চ ১ বছর (ট্রেনিং ইনস্টিটিউট, সফটওয়্যার কোম্পানি, আইটি এনাবলড সার্ভিস, ডাইরেক্ট সেলস বা মার্কেটিং সার্ভিস কোম্পানি, ই-কমার্স, বিটুবি সফটওয়্যার এবং সার্ভিস স্টার্টআপে অভিজ্ঞতা থাকতে হবে)
দায়িত্বসমূহ
কোম্পানির করপোরেট সেলস ও মার্কেটিং টিমে কাজ করা।
আরও পড়ুন: স্নাতক পাসেই বিকাশে চাকরি, লাগবে যেসব যোগ্যতা
অফিস, করপোরেট কোম্পানি এবং দোকানপাটে (রেস্তোরাঁ, শোরুম, ফার্মেসি, ফ্যাশন আউটলেট ইত্যাদি) যাতায়াত করা।
কি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং মেলায় অংশগ্রহণ করা।
প্রার্থীর ধরন: পুরুষ
বয়সসীমা: ২২-২৮ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: কনভেয়েন্স বিল, মোবাইল বিল, লাঞ্চ অ্যালাউন্স এবং বিক্রয় প্রণোদনা
কর্মস্থল: ঢাকা সিটি
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ৩১ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ