Dhaka Mail Logo

চাকরি

অষ্টম শ্রেণি পাসে আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, ফ্রেশারদের সুযোগ

চাকরি ডেস্ক

১৩ আগস্ট ২০২৬, ০১:৪০ পিএম

আদ্-দ্বীন ফাউন্ডেশন নিরাপত্তা প্রহরী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। নিরাপত্তা প্রহরী হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সরাসরি সাক্ষাতকারের মাধ্যমে এই নিয়োগ হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আদ্-দ্বীন ফাউন্ডেশন

পদের নাম: নিরাপত্তা প্রহরী

773155146_1495385685690174_5031812309142361742_n

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস

অন্যান্য যোগ্যতা

আনসার-ভিডিপি প্রশিক্ষণ থাকতে হবে।

উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই, থাকলে অগ্রাধিকার

দায়িত্বসমূহ

প্রতিষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা করা।

নির্ধারিত এলাকায় পাহারা দেওয়া এবং সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করা।

ভিজিটরদের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা।

জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া।

আরও পড়ুন: আদ্-দ্বীন হাসপাতালে চাকরি, বেতন ছাড়াও পাবেন যেসব সুবিধা

কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব পালন করা।

প্রার্থীর ধরন: পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

বেতন: ১৫,০০০ টাকা

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, আবাসন সুবিধা, নিজ ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা, সাপ্তাহিক ও নৈমিত্তিক ছুটি, শিক্ষা প্রণোদনা সুবিধা এবং নির্ধারিত পোশাক ও সরঞ্জামাদি দেওয়া হবে।

কর্মস্থল: মগবাজার, পোস্তগোলা ও দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা

আবেদন যেভাবে: সরাসরি সাক্ষাৎকার

ঠিকানা: আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ (নিচ তলা), ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭।

আবেদনের সময়সীমা: ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সকাল ১০টা

এএ