আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হসপিটাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘কিচেন ম্যানেজার’ পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই হসপিটালিটি/হোটেল ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক কিংবা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুইটি উৎসব বোনাস, কর্মী ও পরিবারের জন্য স্বাস্থ্যসেবা এবং শিক্ষা প্রণোদনাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের ই-মেইলে আবেদন করতে হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হসপিটাল
পদের নাম: কিচেন ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: হসপিটালিটি বা হোটেল ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা
হাসপাতাল, হোস্টেল, হোটেল বা রেস্তোরাঁ ব্যবসায় অভিজ্ঞ।
কিচেন ইনভেন্টরি পরিচালনায় সক্ষম।
রোগীদের জন্য মানসম্মত খাবার মেনু তৈরিতে দক্ষ হতে হবে।
খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং ডায়েটরি পুষ্টি মান সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
রান্নাঘরের কর্মী ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সর্বনিম্ন ৫ বছর
দায়িত্বসমূহ: আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাফেটেরিয়া কিচেন সফলভাবে পরিচালনা করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: ৪০,০০০-৪৫,০০০ টাকা
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুইটি উৎসব বোনাস, কর্মী ও পরিবারের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা এবং শিক্ষা প্রণোদনা।
কর্মস্থল: মগবাজার, ঢাকা
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [email protected]
আবেদনের সময় অবশ্যই ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন শুরু: ২ আগস্ট ২০২৬
আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট ২০২৬
বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




