Dhaka Mail Logo

চাকরি

আগা খান একাডেমিতে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

চাকরি ডেস্ক

০৮ আগস্ট ২০২৬, ১১:০৭ এএম

আগা খান একাডেমি ঢাকা তাদের ফিন্যান্স বিভাগে ফিন্যান্স ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই অ্যাকাউন্টিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আগা খান একাডেমি ঢাকা

বিভাগ: ফিন্যান্স

পদের নাম: ফিন্যান্স ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, তবে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা

সম্পূর্ণ বা আংশিক সম্পন্ন এসিসিএ/সিএ বা অন্যান্য পেশাদার ডিগ্রি থাকতে হবে।

ইআরপি সফটওয়্যারে জ্ঞান ও অভিজ্ঞ হতে হবে।

শক্তিশালী যোগাযোগ, পরিকল্পনা এবং গুছিয়ে কাজ করায় দক্ষ হতে হবে।

অভিজ্ঞতা: উল্লেখ না থাকায়

দায়িত্বসমূহ

পর্যায়ক্রমিক আর্থিক প্রতিবেদন তৈরিতে তদারকি করা এবং তা নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ রাখা।

ক্যাশ ম্যানেজমেন্ট, ব্যাংকিং, অ্যাকাউন্টিং, ফি ব্যবস্থাপনা, অ্যাকাউন্ট পেঅ্যাবল এবং ফিক্সড অ্যাসেটস ম্যানেজমেন্টের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, বয়সসীমা ৩৫

শিক্ষার্থীদের ফি ইনভয়েস সময়মতো জারি করা এবং অ্যাডমিশন অফিসের সাথে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট রিকনসিল করা। 

বাজেট প্রক্রিয়ায় হেড অফ ফিন্যান্সের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা এবং অনুমোদিত বাজেট কার্যকরভাবে মনিটর করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৩১ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ