অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল তাদের উত্তরা ক্যাম্পাসে আর্ট টিচার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীর অবশ্যই মাস্টার অব আর্টস (এমএ) ডিগ্রি থাকতে হবে। এই পদে ২৫ থেকে ৩৫ বছর বয়সী নারী ও পুরুষ আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠানে ২ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল
বিভাগ: একাডেমিক
পদের নাম: আর্ট টিচার
পদসংখ্যা: ১
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার অব আর্টস (এমএ)
অন্যান্য যোগ্যতা
জুনিয়র থেকে সিনিয়র স্কুল পর্যায়ে আর্ট অ্যান্ড ডিজাইন শেখানোর অভিজ্ঞতা থাকতে হবে।
কার্যকর ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং শিক্ষার্থীদের সৃজনশীল ও স্বাধীনভাবে শিখতে উৎসাহিত করায় দক্ষ হতে হবে।
অভিজ্ঞতা: ২-৩ বছর
দায়িত্বসমূহ
পিজি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাস পরিচালনা করা।
নির্ধারিত পাঠ্যক্রম সময়মতো এবং সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা।
আরও পড়ুন: আকর্ষণীয় বেতনে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাকরি
ক্লাস পরিকল্পনা এবং নির্ধারিত সময়ে ক্লাস নেওয়া।
স্কুল ম্যানেজমেন্ট কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২৫-৩৫ বছর
বেতন: ২৫,০০০-৩০,০০০ টাকা
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: উত্তরা ক্যাম্পাস, ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ৬ আগস্ট ২০২৬
আবেদনের সময়সীমা: ৩১ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




