Dhaka Mail Logo

চাকরি

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ

চাকরি ডেস্ক

০৭ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি অথবা ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতাসহ এমফিল বা মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের বিশ্ববিদ্যালয়ের পে-স্কেল অনুযায়ী আকর্ষণীয় বেতনসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের ডাকযোগে বা সরাসরি সিভি পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

বিভাগ: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

পদের নাম: অ্যাসোসিয়েট প্রফেসর

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি অথবা ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতাসহ এমফিল বা মাস্টার্স ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা

স্বীকৃত পিয়ার-রিভিউড জার্নালে ন্যূনতম ৫টি প্রকাশনা থাকতে হবে। এরমধ্যে কমপক্ষে ৩টিতে করেসপন্ডিং লেখক হতে হবে।

একাডেমিক, প্রশাসনিক এবং গবেষণা কার্যক্রমে নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তত ৫ বছরসহ ন্যূনতম ৭ বছরের শিক্ষাদান ও গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সামগ্রিকভাবে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা।

দায়িত্বসমূহ

শিক্ষাদান করা এবং কারিকুলাম উন্নয়নে সহায়তা করা।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, বয়সসীমা ৩৫

শিক্ষার্থীদের মূল্যায়ন করা এবং প্রশাসনিক দায়িত্ব পালন করা।

গবেষণা পরিচালনা করা এবং সহ-শিক্ষা কার্যক্রমে সহায়তা করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: বিশ্ববিদ্যালয়ের পে-স্কেল অনুযায়ী আকর্ষণীয় বেতন

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: মহাখালী, ঢাকা 

আবেদন যেভাবে: ডাকযোগে/সরাসরি

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার অফিস, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, সিভিল ইঞ্জিনিয়ার্স ভবন, ৬৯ মহাখালী সি/এ, ঢাকা-১২১২।

আবেদনের সময়সীমা: ২২ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ