Dhaka Mail Logo

চাকরি

বৈশাখী টেলিভিশনে চাকরি, লাগবে স্নাতক

চাকরি ডেস্ক

০৭ আগস্ট ২০২৬, ১২:১৫ পিএম

বৈশাখী টেলিভিশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, বিজ্ঞাপন সংস্থা বা এফএম রেডিওর মার্কেটিং বিভাগে কমপক্ষে ২ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বৈশাখী টেলিভিশন

বিভাগ: মার্কেটিং

765176075_2362661640930451_1042382254475978710_n

পদের নাম: সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা

চলমান মার্কেট সম্পর্কে সুস্পর্শ ধারণা থাকতে হবে।

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল হতে হবে।

কম্পিউটার চালনা (এমএস অফিস, এক্সেল, পাওয়ারপয়েন্ট) এবং উপস্থাপনায় দক্ষ হতে হবে।

চাপের মধ্যে কাজ করার এবং লক্ষ্যমাত্রা পূরণের মানসিকতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২-৩ বছর

দায়িত্বসমূহ

বৈশাখী টিভির বিভিন্ন অনুষ্ঠান, নাটক এবং সংবাদের জন্য কর্পোরেট ক্লায়েন্ট ও এজেন্সি থেকে বিজ্ঞাপন সংগ্রহ করা।

নতুন ক্লায়েন্ট তৈরি করা এবং বিদ্যমান ক্লায়েন্টদের সাথে দীর্ঘমেয়াদী সুসম্পর্ক বজায় রাখা।

আরও পড়ুন: সাংবাদিক নিয়োগ দেবে যুগান্তর, লাগবে যেসব যোগ্যতা

বাজারের চাহিদা ও প্রতিযোগীদের কার্যক্রম বিশ্লেষণ করে নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি বা কৌশল তৈরি করা।

নির্ধারিত মাসিক ও বার্ষিক সেলস টার্গেট বা লক্ষ্যমাত্রা অর্জন করা।

বিজ্ঞাপনী সংস্থা এবং কর্পোরেট ক্লায়েন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ