বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

সাংবাদিক নিয়োগ দেবে যুগান্তর, লাগবে যেসব যোগ্যতা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১০:২৯ এএম

শেয়ার করুন:

সাংবাদিক নিয়োগ দেবে যুগান্তর, লাগবে যেসব যোগ্যতা
সাংবাদিক নিয়োগ দেবে যুগান্তর, লাগবে যেসব যোগ্যতা

দৈনিক যুগান্তর তাদের অনলাইন বিভাগে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনিয়র সাব-এডিটর, সাব-এডিটর এবং সিনিয়র এসইও এক্সিকিউটিভ পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ হতে হবে। আগ্রহীদের ই-মেইলে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: দৈনিক যুগান্তর

বিভাগ: অনলাইন

১. পদের নাম: সিনিয়র সাব-এডিটর

763112518_2569721920122782_3639087196870049013_n

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক

অন্যান্য যোগ্যতা

অনুবাদে দক্ষতা।

যেকোনো ধরনের নিউজ অ্যাডভান্সড এডিটিংয়ে দক্ষতা।

সব ক্যাটাগরির নিউজ মেকিং, এডিটিং, স্থল থেকে তথ্য নিয়ে ক্রসচেক দিয়ে দ্রুত নিউজ রেডি করার সক্ষমতা।

ডেস্ক থেকে ফোন করে সোর্সের কাছ থেকে তথ্য নিয়ে নিউজ দ্রুত মেকিং করার সক্ষমতা।

সোশ্যাল মিডিয়ার কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ধারণা রাখা।

অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর

২. পদের নাম: সাব-এডিটর

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক

অন্যান্য যোগ্যতা

অনুবাদে দক্ষতা।

সব ক্যাটাগরির নিউজ মেকিং, এডিটিং এবং স্থল থেকে তথ্য নিয়ে ক্রসচেক দিয়ে দ্রুত নিউজ রেডি করার সক্ষমতা।

ডেস্ক থেকে ফোন করে সোর্সের কাছ থেকে তথ্য নিয়ে নিউজ দ্রুত মেকিং করার সক্ষমতা।

সোশ্যাল মিডিয়ার কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ধারণা।

অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর

৩. পদের নাম: সিনিয়র এসইও এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক। সাংবাদিকতা, কম্পিউটার সায়েন্স বা ডিজিটাল মিডিয়া বিষয়ে পড়াশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা

টেকনিক্যাল দক্ষতা: গুগল সার্চ কনসোল দক্ষতার সঙ্গে ব্যবহারের অভিজ্ঞতা, গুগল অ্যানালিটিকসে ট্রাফিক বিশ্লেষণ ও রিপোর্টিং, সেমরাশ, এএইচরেফ দিয়ে কিওয়ার্ড রিসার্চ ও কম্পিটিটর অ্যানালিসিস, পেজস্পিড ইনসাইটস ও কোর ওয়েব ভাইটালস অ্যানালিসিস

আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে সিভি কাস্টমাইজ করবেন যেভাবে

কনটেন্ট ও কিওয়ার্ড: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিংক বিল্ডিং, গুগল ট্রেন্ডস ব্যবহার করে ট্রেন্ডিং টপিক খুঁজে বের করা, এভারগ্রিন কনটেন্ট স্ট্র্যাটেজি পরিকল্পনা ও বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর, লারাভেল বা পিএইচপি বেইজড সিএমএস-এ কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [email protected]

আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬

আবেদনের সময়সীমা: ৭ আগস্ট ২০২৬

আবেদনের সময় অবশ্যই ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নামে উল্লেখ করতে হবে।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর