চাকরি ডেস্ক
০৬ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম
জাগরণী চক্র ফাউন্ডেশন প্রোগ্রাম অর্গানাইজার পদে নিয়োগ দেবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী নারী ও পুরুষরা এই পদে আবেদন করতে পারবেন। তবে নারীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। বি.এড/এম.এড ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: জাগরণী চক্র ফাউন্ডেশন
প্রজেক্ট: জেপিএফ-৮
পদের নাম: প্রোগ্রাম অর্গানাইজার
পদসংখ্যা: ১
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর, তবে বি.এড/এম.এড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা
জরুরি পরিস্থিতিতে শিক্ষাদান কার্যক্রমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মানবিক সহায়তা কার্যক্রমে শিক্ষাদান ক্যাম্পে কাজের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: জরুরি পরিস্থিতিতে শিক্ষার ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা
দায়িত্বসমূহ
ঝরে পড়া রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির শিশুদের তাৎক্ষণিক শিক্ষাগত চাহিদা পূরণের উদ্যোগ বাস্তবায়ন করা।
এলসি স্পেস স্থাপন এবং আউটরিচ টিউটরিং অ্যাপ্রোচের মাধ্যমে প্রোগামের আউটপুট নিশ্চিত করা।
আরও পড়ুন: সাজেদা ফাউন্ডেশনে চাকরি, বিশেষ চাহিদা সম্পন্নদের অগ্রাধিকার
মনোসামাজিক সহায়তা, রেফারেল, লার্নিং কিটস ও প্যারেন্টিং ম্যাটেরিয়াল বিতরণসহ টার্গেটেড শিশুদের যুবমূলক কার্যক্রম পরিচালনা করা।
টিওর সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে কাজের পরিকল্পনা ও রিপোর্টিং প্রস্তুত করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ, তবে নারীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
বেতন: মাসিক ৩৬,৭২৫ টাকা
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: উখিয়া,কক্সবাজার
আবেদন যেভাবে: ডাকযোগে বা সরাসরি
আবেদনের ঠিকানা: জেপিএফ-৮ প্রজেক্ট অফিস, জাগরণী চক্র ফাউন্ডেশন, ইস্ট কুতুপালং, উখিয়া, কক্সবাজার।
আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬
আবেদনের সময়সীমা: ৯ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ