বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

সাজেদা ফাউন্ডেশনে চাকরি, বিশেষ চাহিদা সম্পন্নদের অগ্রাধিকার

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ১০:৩৬ এএম

শেয়ার করুন:

সাজেদা ফাউন্ডেশনে চাকরি, বিশেষ চাহিদা সম্পন্নদের অগ্রাধিকার
সাজেদা ফাউন্ডেশনে চাকরি, বিশেষ চাহিদা সম্পন্নদের অগ্রাধিকার

সাজেদা ফাউন্ডেশন তাদের ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনিয়র কোঅর্ডিনেটর পদে এই নিয়োগ হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সাজেদা ফাউন্ডেশন

বিভাগ: ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং

পদের নাম: সিনিয়র কোঅর্ডিনেটর

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক

অন্যান্য যোগ্যতা

লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

স্বয়ংক্রিয় ই-লার্নিং মডিউল ডিজাইন বা তৈরির প্রমাণিত ট্র্যাক রেকর্ড থাকতে হবে।

এনজিও বা ডেভেলপমেন্ট সেক্টরে অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য করা হবে।

অভিজ্ঞতা: লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ট্যালেন্ট ম্যানেজমেন্ট বা ক্যাপাসিটি বিল্ডিংয়ে ৪ থেকে ৭ বছরের অভিজ্ঞতা।

দায়িত্বসমূহ

লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) এবং ডিজিটাল লার্নিং ইকোসিস্টেম পরিচালনা করা।

স্বয়ংক্রিয় অনলাইন লার্নিং মডিউল এবং ই-লার্নিং কনটেন্ট ডেভেলপ ও ম্যানেজ করা।

আরও পড়ুন: অ্যাসোসিয়েট অফিসার নেবে অ্যাকশনএইড বাংলাদেশ

ট্যালেন্ট অ্যাসেসমেন্ট এবং এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট উদ্যোগ সমন্বয় করা।

শিক্ষাবৃত্তি কার্যক্রম এবং সম্পর্কিত নীতি বাস্তবায়ন তত্ত্বাবধান করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল ও ইন্টারনেট ভাতা, জীবন ও স্বাস্থ্য বীমা, উৎসব বোনাস এবং পারফরম্যান্স বোনাস

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৮ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর