চাকরি ডেস্ক
০৩ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম
ব্র্যাক তাদের আর্কিটেক্ট-শেল্টার, এইচসিএমপি বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডেপুটি ম্যানেজার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই ইউজিসি-স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচারে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
প্রোগাম: হিউম্যানিটারিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম
বিভাগ: আর্কিটেক্ট-শেল্টার, এইচসিএমপি
পদের নাম: ডেপুটি ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা: আর্কিটেকচারে স্নাতক
অন্যান্য যোগ্যতা
এনজিও বা ডেভেলপমেন্ট এজেন্সিতে কাজের অভিজ্ঞ।
আর্কিটেকচার, ডিজাইন এবং নির্মাণ কাজের তদারকিতে দক্ষ।
ইংরেজি ও বাংলায় সাবলীল যোগাযোগ এবং চমৎকার প্রতিবেদন তৈরিতে পারদর্শী।
অভিজ্ঞতা: সর্বনিম্ন ৩ বছর
দায়িত্বসমূহ
দাতা সংস্থার প্রয়োজনীয়তা এবং প্রোগ্রাম অপারেশনের সঙ্গে সামঞ্জস্য রাখা।
শেল্টার স্ট্যান্ডার্ড অনুযায়ী আর্কিটেকচারাল ও টেকনিক্যাল ডিজাইন, ড্রয়িং, বিওকিউ এবং স্পেসিফিকেশন তৈরি, পর্যালোচনা ও অভিযোজন করা।
মাঠপর্যায়ে টেকনিক্যাল সুপারভিশন ও আর্কিটেকচারাল নির্দেশনা প্রদান করা।
আরও পড়ুন: ব্র্যাক ব্যাংকে চাকরি, সুযোগ পাবেন প্রতিবন্ধীরাও
অভ্যন্তরীণ টিম, দাতা এবং স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগের জন্য অ্যাডভান্সড ভিজ্যুয়ালাইজেশন, ড্রয়িং এবং টেকনিক্যাল অ্যানালাইসিস তৈরি ও পর্যালোচনা করা।
শেল্টার ডিজাইনে সেফগার্ডিং, নিরাপত্তা এবং ঝুঁকি প্রশমন ব্যবস্থাগুলোর সংহতকরণ ও প্রয়োগ নিশ্চিত করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
কর্মস্থল: কক্সবাজার
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬
আবেদনের সময়সীমা: ১২ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ