ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের জেনারেল সার্ভিসেস ডিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেফটি অ্যান্ড সিকিউরিটি অফিসার পদে এই নিয়োগ হবে। শারীরিক প্রতিবন্ধীরাও আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই ফায়ার সেফটি সিস্টেম ও ইকুইপমেন্ট সম্পর্কে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
বিভাগ: জেনারেল সার্ভিসেস ডিভিশন
পদের নাম: অফিসার, সেফটি অ্যান্ড সিকিউরিটি
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
গ্রেড: ওজি-১
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর, তবে ৬ মাস মেয়াদী ফায়ার সেফটি ম্যানেজার কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: ন্যূনতম ২-৩ বছর
অন্যান্য দক্ষতা
বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ ও টাইপিং দক্ষতা।
গ্রাহকসেবায় আন্তরিক মনোভাব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার মানসিকতা থাকতে হবে।
গ্রুপ অব কোম্পানিজ, মাল্টিন্যাশনাল কোম্পানি বা ব্যাংকে কাজের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্বসমূহ
নিরাপদ নগদ পরিবহণ নিশ্চিত করতে সিআইটি মুভমেন্ট সমন্বয় ও পর্যবেক্ষণ।
সিকিউরিটি গার্ডদের কার্যকর মোতায়েন ও তদারকি করতে হবে।
আরও পড়ুন: ফ্রেশারদের চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, থাকছে যেসব সুবিধা
তদন্ত ও ঘটনার সত্যতা যাচাইয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা।
সিসিটিভি সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত এবং ত্রুটি দ্রুত সমাধানের ব্যবস্থা করা।
ফায়ার এক্সটিংগুইশার, হাইড্র্যান্ট, অ্যালার্ম এবং ইমার্জেন্সি এক্সিট নিয়মিত চেক ও পরিকল্পনা করা।
আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত ঘটনা, তদন্ত ও জরুরি পরিস্থিতিতে সমন্বয় করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ, শারীরিক প্রতিবন্ধীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন যেভাবে: অনলাইনে
আবেদনের সময়সীমা: ১০ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




