Dhaka Mail Logo

চাকরি

‘আইসিআরসি’তে পুলিশ অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস অ্যাডভাইজার পদে নিয়োগ

চাকরি ডেস্ক

০৩ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম

আন্তর্জাতিক কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির পুলিশ অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস প্রোগ্রাম অ্যাডভাইজার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই পুলিশ বাহিনী বা সমমানের আইন প্রয়োগকারী সংস্থায় কমপক্ষে ৮ বছর সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) বা সমমানের পদে অপারেশনাল কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে প্রার্থীকে অবশ্যই অন্য কোনো প্রতিষ্ঠান বা সংস্থায় কর্মরত হওয়া যাবে না। আগ্রহীদের বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)

বিভাগ: পুলিশ অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস (পিজিই) প্রোগ্রাম

পদের নাম: পুলিশ অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস প্রোগ্রাম অ্যাডভাইজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক, তবে নবায়নযোগ্য

শিক্ষাগত যোগ্যতা: আইন, আন্তর্জাতিক সম্পর্ক বা সমমানের বিষয়ে ন্যূনতম স্নাতক

অন্যান্য যোগ্যতা

পুলিশ বা সমমানের আইন প্রয়োগকারী সংস্থায় ন্যূনতম বা সমমানের সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) পদে অন্তত ৮ বছর 

কাজের অভিজ্ঞতা অথবা অথবা আইএইচআরএল বিষয়ে ট্রেনিং ফ্যাসিলিটেশনে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

জাতিসংঘের মিশনে বা বিদেশে আন্তর্জাতিক পদায়ন অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

সমালোচমূলক বিশ্লেষণে দক্ষ।

ইংরেজি ও বাংলায় চমৎকার ও সাবলীল যোগাযোগ দক্ষতা।

অভিজ্ঞতা: ন্যূনতম ৮ বছর

দায়িত্বসমূহ

সকল সক্রিয় বা নিষ্ক্রিয় অস্ত্রধারী কাঠামো, রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বুঝতে প্রতিনিধিদলকে সহায়তা করা।

স্টেকহোল্ডারদের ম্যাপিং নিয়মিত আপডেট করা।

আরও পড়ুন: কক্সবাজারে চাকরি দেবে অ্যাকশনএইড, আছে জীবন ও স্বাস্থ্য বিমা সুবিধা

প্রোগ্রাম কৌশল তৈরি এবং বার্ষিক পরিকল্পনা ও মনিটরিং অনুশীলনে তা একীভূত করতে সহায়তা, বাজেট মনিটরিং ও প্রোগ্রাম বাস্তবায়ন নিশ্চিত করা।

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে আইসিআরসির যোগাযোগের নেটওয়ার্ক তৈরি ও সুসংহতকরণে অবদান রাখা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: সংস্থার নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: ইন-হাউজ ট্রেনিংয়ের সুযোগ

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৭ আগস্ট ২০২৬

আগ্রহীদের বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ