অ্যাকশনএইড বাংলাদেশ তাদের পিপল অ্যান্ড কালচার বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএইচইএ অ্যান্ড সেফগার্ডিং অফিসার পদে এই নিয়োগ হবে। কর্মস্থল কক্সবাজার। প্রার্থীকে অবশ্যই স্নাতক পাস হতে হবে। নির্বাচিতদের বেতন ছাড়াও জীবন বিমা, স্বাস্থ্য বিমা এবং মোবাইল ও ইন্টারনেট ভাতাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: অ্যাকশনএইড বাংলাদেশ
বিভাগ: পিপল অ্যান্ড কালচার
ইউনিট: সেফগার্ডিং
পদের নাম: অফিসার-এসএইচইএ অ্যান্ড সেফগার্ডিং
পদসংখ্যা: ১
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ডিসেম্বর ২০২৮ পর্যন্ত
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, আইন, মানবাধিকার, আন্তর্জাতিক সম্পর্ক, শান্তি ও সংঘাত অধ্যয়ন, জেন্ডার স্টাডিজ বা ডেবলপমেন্ট স্টাডিজ বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।
অভিজ্ঞতা: ন্যূনতম ২-৩ বছর
অন্যান্য যোগ্যতা
আন্তর্জাতিক উন্নয়ন বা মানবাধিকার সংস্থায় কাজের অভিজ্ঞতা, প্রোটেকশন, চাইল্ড সেফগার্ডিং বা কেস ম্যানেজমেন্টে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলা ও ইংরেজিতে সাবলীল যোগাযোগ দক্ষতা।
রোহিঙ্গা ভাষা জানা এবং রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগের দক্ষতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
রোহিঙ্গা ক্যাম্পে কাজ করা এবং প্রয়োজনে অন্যান্য কর্ম এলাকায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
দায়িত্বসমূহ
কক্সবাজারের কর্মী, স্বেচ্ছাসেবী, অংশীদার সংস্থা এবং স্টেকহোল্ডারদের জন্য এসএইচইএ এবং সেফগার্ডিং বিষয়ক ওরিয়েন্টেশন, ট্রেনিং ও রিফ্রেশার সেশন পরিচালনা করা।
সেফগার্ডিং কেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে অভিযোগ ও কেস তথ্য সংগ্রহ, এন্ট্রি, আপডেট এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা।
আরও পড়ুন: ব্র্যাকের সিনিয়র অফিসার পদে চাকরি, সুযোগ পাবেন ফ্রেশাররাও
তদন্ত কমিটিকে সহযোগিতা করা, যেমন সাক্ষাৎকার গ্রহণে সহায়তা, নোট নেওয়া এবং প্রমাণের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন তৈরিতে সহায়তা করা।
কক্সবাজারের দাতা সংস্থার সেফগার্ডিং ফোকাল পয়েন্ট, রোহিঙ্গা রেসপন্স প্ল্যাটফর্ম এবং স্থানীয় সরকারি কর্তৃপক্ষের সাথে সমন্বয় রক্ষা করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: সংস্থার নীতিমালা অনুযায়ী
অন্যান্য সুবিধা: জীবন বিমা, স্বাস্থ্য বিমা এবং মোবাইল ও ইন্টারনেট ভাতাসহ সংস্থার এইচআরওডি পলিসি অনুযায়ী অন্যান্য সুবিধা
কর্মস্থল: কক্সবাজার
আবেদন যেভাবে: অনলাইনে
আবেদন শুরু: নির্দিষ্ট নয়
আবেদনের সময়সীমা: ১১ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




