চাকরি ডেস্ক
০৩ আগস্ট ২০২৬, ১১:৪৮ এএম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তবে চাকরিরত প্রার্থীদের যথাযাথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৬০০ টাকা।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
১. পদের নাম: অধ্যাপক
পদের ধরন: স্থায়ী
বিভাগ: পানি সম্পদ কৌশল
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
গ্রেড: ৩
২. পদের নাম: সহকারী অধ্যাপক
পদের ধরন: স্থায়ী
বিভাগ: কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
গ্রেড: ৬
৩. পদের নাম: লেকচারার
পদের ধরন: অস্থায়ী
বিভাগ: গণিত
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আরও পড়ুন: ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ৩ পদে নিয়োগ, থাকছে যেসব সুবিধা
গ্রেড: ৯
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন ফি: ৬০০ টাকা
প্রয়োজনীয় কাগজপত্র
১৭ সেট আবেদনপত্র জমা দিতে হবে এবং প্রতিটি সেট বাইন্ডিং করতে হবে।
আবেদনপত্রে অতীত ও বর্তমান সকল চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখ করতে হবে।
সার্টিফিকেট, মার্কশিট, টেস্টিমোনিয়াল, অভিজ্ঞতা সনদ, এনআইডি এবং ৩ কপি সত্যায়িত ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রা বরাবর জমা দিতে হবে।
চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা: ১৭ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ