চাকরি ডেস্ক
০১ আগস্ট ২০২৬, ০৯:৩০ এএম
নগদ লিমিটেড তাদের আইটি/সার্ভিস ডেলিভারি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হেড অব সার্ভিস প্ল্যানিং অ্যান্ড ডেলিভারি পদে এই নিয়োগ হবে। আবেদনকারী অবশ্যই কম্পিউটার সাইন্স/ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বা সম্পর্কিত বিষয়ে বিএসসি অথবা এমএসসি ডিগ্রিধারী হবেন। এছাড়া, প্রার্থীর অফিসিয়াল কর্মঘণ্টার বাইরে জরুরি প্রোডাকশন ক্যাটাগরিতে লিডারশিপ সাপোর্ট দেওয়ার মানসিকতাও থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
বিভাগ: আইটি/সার্ভিস ডেলিভারি
পদের নাম: হেড অব সার্ভিস প্ল্যানিং অ্যান্ড ডেলিভারি
পদসংখ্যা: ১
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্স/ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বা সম্পর্কিত বিষয়ে বিএসসি অথবা এমএসসি ডিগ্রি
অন্যান্য যোগ্যতা
লিডারশিপ, প্রজেক্ট ম্যানেজমেন্ট, স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট, কনফ্লিক্ট রেজুলেশন ও নেগোসিয়েশনে দক্ষ হতে হবে।
আইটিআইএল, পিএমপি, প্রিন্স২, কোবিট, আইএসও ২০০০০, আইএসও ২৭০০১ বা লিন সিক্স সিগমা বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিভাগে সর্বনিম্ন ১০ বছর, তবে ডিপার্টমেন্ট হেড বা সমমানের লিডারশিপ পদে ৪ বছর।
দায়িত্বসমূহ
বিজনেস অবজেক্টিভ অনুযায়ী ব্যবহারিক প্রযুক্তি ডেলিভারি প্ল্যান তৈরি ও বাস্তবায়ন করা।
কৌশলগত প্রযুক্তি প্রকল্প, প্রোগ্রাম ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগগুলোর পরিকল্পনা ও পর্যবেক্ষণ করা।
ডেলিভারি ঝুঁকি, ডিপেন্ডেন্সি ও বাধা চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করা।
সার্ভিস লেভেল, আর্কিটেকচারাল স্ট্যান্ডার্ড, সিকিউরিটি পলিসি ও রেগুলেটরি নীতি বজায় রেখে কাজ করা।
অন্যান্য দায়িত্ব
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: নারী এক্সিকিউটিভ নেবে বিডিজবস, থাকছে প্রভিডেন্ট ফান্ড-লভ্যাংশ সুবিধা
বয়সসীমা: নির্ধারিত নয়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, ইন্স্যুরেন্স, মেডিকেল অ্যালাউন্স, বার্ষিক বেতন বৃদ্ধি এবং ২টি উৎসব বোনাস।
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ৩০ জুলাই ২০২৬
আবেদনের সময়সীমা: ৯ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ