শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

নারী এক্সিকিউটিভ নেবে বিডিজবস, থাকছে প্রভিডেন্ট ফান্ড-লভ্যাংশ সুবিধা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

নারী এক্সিকিউটিভ নেবে বিডিজবস, থাকছে প্রভিডেন্ট ফান্ড-লভ্যাংশ সুবিধা
নারী এক্সিকিউটিভ নেবে বিডিজবস, থাকছে প্রভিডেন্ট ফান্ড-লভ্যাংশ সুবিধা

বিডিজবস ডটকম লিমিটেড ক্লায়েন্ট সাপোর্ট বিভাগে এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে শুধু নারীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রিধারী হতে হবে।  ধানমণ্ডি, জিগাতলা ও মোহাম্মদপুর এলাকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বিডিজবস ডটকম লিমিটেড

বিভাগ: ক্লায়েন্ট সাপোর্ট

পদের নাম: এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)

অন্যান্য যোগ্যতা

যোগাযোগ ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে।

ক্লায়েন্ট সার্ভিস, ফোন কাস্টমার সাপোর্ট, কল সেন্টার ও টেলিসেলসে পারদর্শী হতে হবে।

অভিজ্ঞতা: ১ বছর

দায়িত্বসমূহ

গ্রাহকদের পণ্য ও সেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদান করা এবং সকল প্রশ্নের উত্তর দেওয়া।

সম্ভাব্য ক্লায়েন্টদের তথ্য দেওয়া ও তাদের মতামত গ্রহণ করা।

আরও পড়ুন: টেকনিক্যাল ম্যানেজার খুঁজছে সেভ দ্য চিলড্রেন

গ্রাহকের প্রয়োজনীয়তা বুঝে সেই অনুযায়ী পরামর্শ দেওয়া।

গ্রাহকদের যাবতীয় তথ্য সঠিকভাবে পরিচালনা ও সংরক্ষণ করা।

প্রার্থীর ধরন: নারী

বয়সসীমা: ২২-২৮ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: লাঞ্চ ভাতা, শিক্ষানবিসকাল শেষে যাতায়াত ভাতা, ২টি উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড ও লাভ্যাংশ শেয়ার

কর্মস্থল: লালমাটিয়া, ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১০ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর