চাকরি ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১০:৫৬ এএম
বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। সিজিপিএ ৪ এর মধ্যে সর্বনিম্ন ৩ অথবা ৫ এর মধ্যে ৩ দশমিক ৭৫ হতে হবে।
অন্যান্য যোগ্যতা
অ্যানালিটিক্যাল, যোগাযোগ ও প্রেজেন্টেশনে চমৎকার দক্ষতা
নেতৃত্ব দেওয়ার গুণাবলী ও শেখার আগ্রহ
অভিজ্ঞতা: ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে
দায়িত্বসমূহ
দেশের বড় বড় অবকাঠামোগত অর্থায়ন ও টেকসই উন্নয়ন সংক্রান্ত কাজে অংশগ্রহণ করা।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারিত বিভাগীয় কার্যক্রম পরিচালনা করা।
আরও পড়ুন: ইঞ্জিনিয়ার নেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি, থাকছে প্রভিডেন্ট ফান্ড সুবিধা
টেকসই অর্থায়ন, গবেষণা ও অ্যানালিটিক্যাল কাজে সহায়তা প্রদান করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২০ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন: ৮৪,০০০ টাকা (প্রাথমিক গ্রস বেতন), দুই বছর পর সিনিয়র অফিসার হিসেবে পদোন্নতি হলে বেতন হবে ১ লাখ ১২ হাজার টাকা।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, উৎসব বোনাস, বীমা সুবিধা, এলএফএ এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২০ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ