বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

ইঞ্জিনিয়ার নেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি, থাকছে প্রভিডেন্ট ফান্ড সুবিধা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ১০:২৩ এএম

শেয়ার করুন:

ইঞ্জিনিয়ার নেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি, থাকছে প্রভিডেন্ট ফান্ড সুবিধা
ইঞ্জিনিয়ার নেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি, থাকছে প্রভিডেন্ট ফান্ড সুবিধা

নর্থ সাউথ ইউনিভার্সিটি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের জন্য বেতন ছাড়াও থাকছে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটিসহ অন্যান্য সুবিধা। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: নর্থ সাউথ ইউনিভার্সিটি

বিভাগ: ডিপার্টমেন্ট অব অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স (ওঅ্যান্ডএম)

পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা:

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি এবং ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল/পাওয়ার ইঞ্জিনিয়ারিং।

শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

অন্যান্য যোগ্যতা

চমৎকার যোগাযোগ দক্ষতা

সুপারভাইজরি কাজে অভিজ্ঞ ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে পারদর্শী।

জরুরি প্রয়োজনে ছুটির দিন ও অফিসের সময়ের বাইরে কাজ করার মানসিকতা।

অভিজ্ঞতা: গ্যাস পাওয়ার জেনারেটর প্ল্যান্টে কাজের ৬ বছর অভিজ্ঞতাসহ সর্বনিম্ন ৮ বছরের অভিজ্ঞতা।

দায়িত্বসমূহ

পাওয়ার জেনারেটর প্ল্যান্ট, ট্রান্সফরমার, কুলিং টাওয়ার ও পাম্পের দৈনিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা।

সেন্ট্রাল ইউপিএস এবং ১১/ শূন্য দশমিক ৪০ কেভি সাব-স্টেশনের দৈনিক কার্যক্রম পরিচালনা করা।

গ্রিড সিংক্রোনাইজেশন ব্যবহার করে দৈনিক লোড ম্যানেজমেন্ট সম্পন্ন করা।

আরও পড়ুন: ম্যানেজার নিচ্ছে ওয়ালটন, থাকছে প্রফিট শেয়ারের সুবিধা

স্ক্যাডা (এসসিএডিএ) সিস্টেমের মাধ্যমে পুরো প্ল্যান্টের কার্যক্রম মনিটর ও সুপারভাইজ করা।

প্ল্যান্টের ট্রাবলশুটিং, স্পেয়ার পার্টস ও প্রকৌশল সামগ্রীর ইনভেন্টরি নিয়ন্ত্রণ করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

বেতন: আকর্ষণীয় বেতন স্কেল

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পরিবহন, চিকিৎসা ও বীমা সুবিধা

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৭ আগস্ট ২০২৬

সতর্কতা

উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে কাউকে নিয়োগ না দেওয়ার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

প্রার্থীর যেকোনো ধরনের তদবির বা যোগাযোগের চেষ্টা অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর