চাকরি ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ০৪:৫৩ পিএম
সরকারি খরচে হোটেল ও পর্যটন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (বিএইচএমটিটিআই)। জাতীয় ও আন্তর্জাতিক মানের ৪টি কোর্সে ভর্তি নিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রশিক্ষণ শেষে রয়েছে চাকরির সুযোগ। আসন সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত ভর্তি হওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রশিক্ষণের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (বিএইচএমটিটিআই)
প্রশিক্ষণের মেয়াদ: ৪ মাস/৫০০ ঘণ্টা

প্রশিক্ষণের নাম: ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (কুকিং)
আসন সংখ্যা: ২৫
প্রশিক্ষণের নাম: বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন
আসন সংখ্যা: ২৫
প্রশিক্ষণের নাম: ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস
আসন সংখ্যা: ২৫
প্রশিক্ষণের নাম: হাউস কিপিং
আসন সংখ্যা: ২৫
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (২০২৬ এর পরীক্ষার্থীসহ)/এইচএসসি পরীক্ষার্থী ও তদূর্ধ্ব
বিশেষ সুবিধাসমূহ
সরকারি অর্থায়নে বিনামূল্যে প্রশিক্ষণ।
আধুনিক ল্যাবে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ।
জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম
দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক।
আরও পড়ুন: ফ্রেশারদের চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড সুবিধা
ইন্ডাস্ট্রি ভিত্তিক ইন্টার্নশিপের সুযোগ।
দেশ-বিদেশের চাকরি পেতে সর্বোচ্চ সহযোগিতা।
প্রশিক্ষণ শেষে সরকার স্বীকৃত সনদ প্রদান।
আবেদনের সময়সীমা: ৩০ জুলাই ২০২৬
বিস্তারিত জানতে ও আবেদন করতে যোগাযোগ করুন এই ঠিকানায়-
ঠিকানা: ১৪৭/ডি, গ্রিন রোড (সোনারগাঁও ইউনিভার্সিটির বিপরীতে), ঢাকা।
মোবাইল: ০১৯২২-৪০৭২৮৫
মোবাইল: ০১৯৭১-৮৮১৩২৩
এএ