আকিজ বশির গ্রুপ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ পদে এই নিয়োগ হবে। এই পদে ফেশারদেরও আবেদনের সুযোগ রয়েছে। নির্বাচিতদের প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ
পদের নাম: অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ
বিভাগ: অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা
ডিলারদের জন্য জমাদানের রসিদ তৈরি, ক্রেডিট লিমিট তদারকি এবং বকেয়া হিসাব মেলানোর অভিজ্ঞতা।
পণ্যের নাম, কোড, মূল্য এন্ট্রি করা এবং প্রতিদিনের জমা-খরচের নির্ভুল রিপোর্ট তৈরির দক্ষতা।
কোম্পানির নীতিমালা ও অ্যাকাউন্টিং মানদণ্ড মেনে নির্ভুল আর্থিক রেকর্ড এবং প্রয়োজনীয় প্রমাণাদি সংরক্ষণ করা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুল টাইম
কর্মক্ষেত্র: অফিস
আরও পড়ুন: সেলস অফিসার নেবে স্কয়ার, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: কমপক্ষে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা (বনানী)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, দুপুরের খাবার, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস।
আবেদনের সময়সীমা: ৩১ জুলাই ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




