Dhaka Mail Logo

চাকরি

সীমান্ত ব্যাংকে নিয়োগ, ৩৮ বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক

১৮ জুলাই ২০২৬, ০৯:০৪ এএম

সীমান্ত ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের ‘কাস্টমার সার্ভিস ম্যানেজার (এসও টু পিও)’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম: কাস্টমার সার্ভিস ম্যানেজার (এসও টু পিও)

পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের ৩ থেকে ৬ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: মেঘনা গ্রুপে এক্সিকিউটিভ পদে নিয়োগ, যেকোনো বয়সীদের আবেদনের সুযোগ

চাকরির ধরন ও কর্মস্থল

চাকরির ধরন: ফুল-টাইম।

কর্মস্থল: ঢাকা ও নারায়ণগঞ্জ।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন ও অন্যান্য সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত নিয়মাবলী ও বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: আগামী ২০ জুলাই ২০২৬।

এজেড