মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ভ্যাট অ্যান্ড কাস্টমস বিভাগে ‘এক্সিকিউটিভ’ বা ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: ভ্যাট অ্যান্ড কাস্টমস
পদসংখ্যা: অনির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে কাজের অন্তত ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরও পড়ুন: আড়ংয়ে অফিসার পদে চাকরি, থাকছে না বয়সের বাধ্যবাধকতা
চাকরির ধরন ও কর্মস্থল
চাকরির ধরন: ফুল-টাইম।
কর্মস্থল: ঢাকা (গুলশান)।
বয়সসীমা: আবেদন করার ক্ষেত্রে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই।
বেতন ও অন্যান্য সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়াও কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত নিয়মাবলী ও বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: আগামী ২২ জুলাই ২০২৬।
এজেড




